আসসালামু আলাইকুম।
আমি মো. শাহিন আলম। বাড়ি মথুরাপুর, শৈলকূপা। বর্তমানে তিতাস গ্যাসের প্রধান কার্যালয়, কাওরান বাজার, ঢাকায় সহকারী ব্যবস্থাপক (Assistant Manager) হিসেবে কর্মরত আছি।
আশা করি, এই গ্রুপের মাধ্যমে জেলার ভাই-বোনদের সঙ্গে সুন্দর যোগাযোগ, আন্তরিকতা ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠবে। আমাদের প্রতিটি উদ্যোগ ও সহযোগিতা যেন হয় সৎ উদ্দেশ্যে, মানবিক মূল্যবোধের ভিত্তিতে এবং সবার কল্যাণের জন্য। কারও ক্ষতি করে, কাউকে ছোট করে কিংবা ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে নয়; বরং একে অপরের উপকার করে, সম্মান বজায় রেখে এবং ইতিবাচক মনোভাব নিয়ে আমরা সামনে এগিয়ে যেতে চাই।
আমাদের সহযোগিতা হোক সৎ উদ্দেশ্যে, মানুষের কল্যাণে—কারও ক্ষতি করে নয়, বরং একে অপরের উপকার করে।
Categories:
সরকারী চাকুরী
